দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ বিএনপির প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দুমকিতে মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার উপজেলার পশ্চিম লেবুখালী বাইতুল মামুর জামে মসজিদে বাদ আসর উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম সরোয়ার ও সদস্য সচিব সুমন শরীফ’র নেতৃত্বে এ মিলাদ ও দোয়া মাহফিল কর্মসূচি পালিত হয়। এসময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মিলাদ মাহফিলে উপজেলা ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।