সৈয়দ নূর-ই আলমঃ
বরগুনার বেতাগীতে এক যুবলীগ নেতার মাদক মামলায় তিন বছরের সাজা হয়েছে। সাজাপ্রাপ্ত যুবলীগ নেতা মো.সোহেল হাওলাদার বেতাগীর হোসনাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক। গতকাল ১৯ জানুয়ারী ২০২০খ্রি.(মঙ্গলবার) বরগুনা জেলা ম্যাজিস্ট্রেট মো.রাসেল মজুমদার এ মামলার রায় প্রদান করেন।
জানা যায়, ২০১৭ সালে ৩জুন ২০পিস ইয়াবা(মাদকদ্রব্য) সহ নিজ এলাকায় সোহেলকে গ্রেফতার করেন বেতাগী থানা পুলিশ। পরে এস.আই(উপ-পরিদর্শক) মো. ইব্রাহীম মাদকদ্রব্য আইনে বাদী হয়ে মামলা রুজু করেন ও জেল হাজতে পাঠানো হয়। একমাস পর জামিনে মুক্তি পায় সোহেল।মামলা প্রক্রিয়াধীন থাকায় প্রায় তিন বছর পর মামলা বিচারে উঠলে মঙ্গলবার মামলার রায় হলে তিন বছরের সাজা প্রদান করা হয়। বর্তমানে তিনি বরগুনা জেলা কারাগরে হাজতি আসামী হিসেবে রয়েছেন। এ মামলায় সরকার পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট সেলিনা খাতুন ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বিমল কান্তি গুহু। এক ঘন্টার জেরা শেষে জেলা ম্যাজিস্ট্রেট তাকে তিনবছরের স্বশ্রম কারাদন্ড সাথে ৫হাজার টাকা জরিমান ও অনাদায়ে আরো ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।