• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের কলসকাঠীতে দোয়া প্রার্থী মায়ের পোস্টার ছিঁড়ে ফেলেছে চেয়ারম্যান পুত্র মুন্নার ক্যাডাররা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২১, ১৫:১৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জের কলসকাঠীতে দোয়া প্রার্থী মায়ের পোস্টার ছিঁড়ে ফেলেছে চেয়ারম্যান পুত্র মুন্নার ক্যাডাররা

বাকেরগঞ্জ প্রতিনিধি
বাকেরগঞ্জের কলসকাঠীতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মায়ের পোস্টার ছিঁড়ে ফেলেছে তারই পুত্র বর্তমান ইউপি চেয়ারম্যান মুন্নার ক্যাডাররা। সুত্রে জানা যায়, আগামী ২২ মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী ইউনিয়নে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাক তালুকদার মনুর স্ত্রী ফেরদৌসী রাজ্জাক তালুকদার একজন চেয়ারম্যান প্রার্থী। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক তালুকদার মনুর মৃত্যুর পরে তার শূণ্য আসনে প্রায় দুই মাস আগে কলসকাঠী ইউনিয়নে আওয়ামীলীগের টিকিটে চেয়ারম্যান নির্বাচিত হয় তারই পুত্র বর্তমান ইউপি চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার। পিতা মনু তালুকদারের মৃত্যুর পর থেকেই তার পুত্র মুন্না তালুকদার মা ফেরদৌসী রাজ্জাক তালুকদার ও ছোট ভাই আবির তালুকদারের উপর অত্যাচার ও নিপীড়ন শুরু করেন। এমনকি তিনি স্থানীয় আওয়ামীলীগের নেতা-কর্মীদের পর্যন্ত লাঞ্চিত করেছেন। যে কারনে মরহুম মনু তালুকদারের স্ত্রী ফেরদৌসী রাজ্জাক তালুকদার আসন্ন কলসকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে এলাকাবাসীর দোয়া চেয়ে কলসকাঠী ইউনিয়নসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার লাগায়। বিশ্বস্ত সুত্র জানায়, বিগত দুই দিন ধরে চেয়ারম্যান মুন্নার নির্দেশে তার ক্যাডারখ্যাত সাবেক মেম্বার মাসুদ সিকদার, মনির শরীফ, ডিস শহিদ ও জব্বার হাওলাদার লোকজন নিয়ে এসব পোস্টার ছিঁড়ে ফেলেছে। ফেরদৌসী রাজ্জাক তালুকদার আক্ষেপ করে তার পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনার তিব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের ব্যবস্থা নেয়ার জোর দাবি জানিয়েছেন। অভিযুক্ত মুন্না তালুকদার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।