• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জুলফিকার তালুকদারের আওয়ামীলীগের দলীয় ফরম সংগ্রহ ও জমাদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২১, ০৩:২৭ পূর্বাহ্ণ
বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে জুলফিকার তালুকদারের আওয়ামীলীগের দলীয় ফরম সংগ্রহ ও জমাদান

বাকেরগঞ্জ প্রতিনিধি- বাকেরগঞ্জের নলুয়া ইউনিয়নে আসন্ন নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের কৃষকলীগ নেতা জুলফিকার আলী তালুকদার। আজ বুধবার সন্ধ্যায় তিনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার হাতে এ ফরম জমা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, সাবেক প্রচার সম্পাদক জেলা পরিষদ সদস্য নিয়ামত আবদুল্লাহ পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকনসহ নলুয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।