সাইফুল ইসলাম,বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব সরোয়ার মাহমুদ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার রহমতপু ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনায়ন প্রত্যাশী। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে ইতিমধ্যেই তিনি বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি বরাবর বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপনের সাথে আবেদন পত্র দাখিল করেছেন।
বিগত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে আলহাজ্ব সরোয়ার মাহমুদ এলাকার অসহায় গরিব সম্বলহীন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে তাদের কাছে অত্যন্ত আপনজন হিসেবে পরিচিতি লাভ করে তাদের মন জয় করে নিয়েছেন। চলমান করোন প্রাদূর্ভাবে রহমতপুর ইউনিয়নের শতশত অসহায় কর্মহীণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তিনি। যা অনুকরনীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আলহাজ্ব সরোয়ার মাহমুদ জানান, অতীতের মত সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। সে লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি।
আশা করি দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক,বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্,(এমপি) আমাকে মূল্যায়ন করে অবশ্যই মনোনয়ন দেবেন।
আলহাজ্ব সরোয়ার মাহমুদ জানান, বিগত দিনে বাবুগঞ্জে ৩ টি হাফেজিয়া মাদ্রাসায় ও এতিম খানায় খরচ বহন করেছি, যাহা চলমান রয়েছে। রহমতপুর ইউনিয়নের ৫ টি মসজিদের খরচ বহন করে আসছি, এ ইউনিয়নের বহু অসহায় পরিবারে বিবাহযোগ্য মেয়েদের নিজ অর্থায়নে বিয়ের ব্যবস্থা করেছি। সরকারী বরাদ্ধের চাল খাদ্যগুদাম থেকে পরিষদে নিজ অর্থে পরিবহন করে এনে মানুষের মাঝে বিতরণ করেছি। এমনকি বস্তার ঘাটতিও নিজে অর্থে বহন করেছি। সরকারী বরাদ্ধের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেছি।
আলহাজ্ব সরোয়ার মাহমুদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ৫ বছরে রহমতপুর ইউনিয়নে ১০ টি কার্পেটং রাস্তা,৬ টি হেরিংবন,১৯টি বক্স কালভার্ট,২০ টির মত নতুন মাটির রাস্তা নির্মান করা হয়েছে। শত শত অসহায় কর্মহীন, দুস্থ্য,অসহায় মানুষের মাঝে সরকারী বরাদ্ধের পাশাপাশি নিজ অর্থে সাহায্য সহযোগিতা করে আসছি।
যে কারণে আলহাজ্ব সরোয়ার মাহমুদ আসন্ন ইউপি নির্বাচনে বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়নের মানুষের সেবায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগের দলীয় মনোনায়ন প্রত্যাশী।
উল্লেখ্য নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ থেকে কয়েক ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় পরিধির দেশের ৪ হাজার ১০০টি ইউপির নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে ইসি।