• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শেখ হাসিনা’র স্মার্ট ডিপ্লোম্যাসিতে কোভিড টিকা পেয়েছে বাংলাদেশ -পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২১, ১৫:১৬ অপরাহ্ণ
শেখ হাসিনা’র স্মার্ট ডিপ্লোম্যাসিতে কোভিড টিকা পেয়েছে বাংলাদেশ -পংকজ নাথ এমপি

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ-
বৃহস্পতিবার সংসদ অধিবেশনের গুরুত্বপূর্ন বক্তব্যে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেন, শেখ হাসিনা’র স্মার্ট ডিপ্লোম্যসিতে কোভিড-১৯ এর প্রতিষেধক টিকা পেয়েছে বাংলাদেশ। ১৯৭১ সনে ভারতের সাথে যে ভ্রাতৃত্বের বন্ধন রচিত হয়েছিল সেই ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতেই বাংলাদেশকে বিনামূল্যে ২০ লাখ টিকার ডোজ দিয়েছে ভারত। বৃহস্পতিবার দুপুরে ভারতের একটি বিশেষ ফ্লাইটে ৩৫ লাখ টিকার ডোজ বাংলাদেশে এসে পৌছে। স্বপ্ন দেখে বাংলাদেশ, স্বপ্ন বাস্তবায়ন করে শেখ হাসিনা। শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বে বিশ্বের ৪১তম উন্নত দেশে আজ বাংলাদেশ। করোনার মহামারিতে খাদ্য বান্ধন কর্মসূচীর মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী ছিলো বিধায়ই ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্নজয়ন্তী ঝাকঝমকপূর্ন ভাবে পালন করতে পেরেছে দেশবাসী। ভারতের সেরাম ইনিষ্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ডের এই টিকা ভারত সরকার উপহার হিসাবে বাংলাদেশকে দেওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রী মোদীকে অভিনন্দন জানান সাংসদ পংকজ নাথ।