• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুস মোল্লা প্রচার-প্রচারণায় এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২১, ১৭:২৭ অপরাহ্ণ
নলছিটি পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুস মোল্লা  প্রচার-প্রচারণায় এগিয়ে

নলছিটি প্রতিনিধি
আসন্ন‌ ৩০ জানুয়ারি ২০২১ নলছিটি পৌরসভা নির্বাচনকে ঘিরে পৌর এলাকায় বইছে নির্বাচনী আমেজ।এরই মধ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়ায় প্রচার প্রচারণা জমে উঠেছে। ৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুস মোল্লা ৩০ জানুয়ারি নলছিটি পৌরসভা নির্বাচনে পান্জাবী প্রতীক পেয়েছেন।

ঐতিহ্যবাহী নলছিটি পৌরসভা নির্বাচন উপলক্ষে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় ও জনসমর্থনে ও এগিয়ে রয়েছেন আব্দুল কুদ্দুস মোল্লা ।

পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত‍্যাশী আব্দুল কুদ্দুস মোল্লা(বর্তমান কাউন্সিলর) । বিগত ৫বছর কাউন্সিলরের দায়িত্ব সুনামে সহিত জনগণের সেবক হিসেবে পালন করে আসছে ।

এবারের পৌর নির্বাচনে পৌরসভার ৪নং ওয়ার্ড কে পরিপূর্ণ উন্নয়ন এবং মাদক ও সন্ত্রাস মুক্ত করার অঙ্গীকার নিয়ে বিজয়ী হতে আটঘাট বেঁধে পূর্ব থেকেই ভোটারদের মন জয় করতে মাঠে নেমেছেন।

কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুস মোল্লা তিনি করোনাকালীন সময় কয়েক দফা ব্যক্তিগত অর্থায়নে ওয়ার্ডের দুস্থ ও অসহায় লোকজনের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি বিভিন্ন সময় নিজস্ব অর্থায়নে কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠানে ও স্কুলে আর্থিক সহায়তা দিয়েছেন।

কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুস মোল্লা বলেন ইতিমধ্যে পৌরসভার ৪নং ওয়ার্ডের বিভিন্ন পয়েন্ট, হাট-বাজার ও দোকানপাটে ব্যাপক গণসংযোগ ও পথসভা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

কাউন্সিলর প্রার্থী আব্দুল কুদ্দুস মোল্লা বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হলে আমার ৪নং ওয়ার্ডের ভোটাররা আমাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।