• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পুনরায় দলীয় মনোনয়ন চান নূরে আলম হাজারো নেতাকর্মী নিয়ে আবেদন দাখিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২১, ১৭:৩০ অপরাহ্ণ
পুনরায় দলীয় মনোনয়ন চান নূরে আলম হাজারো নেতাকর্মী নিয়ে আবেদন দাখিল

সাইফুল ইসলাম,বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন পেতে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের কাছে মনোনয়ন আবেদন জমা দিলেন কেদারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম বেপারী সহ ৪৪ জন দলীয় মনোনয়ন প্রত্যাশী। উপজেলার কেদারপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরে আলম বেপারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনায়ন প্রত্যাশী। বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চেয়ে শুক্রবার বিকেলে তিনি বিশাল শোডাউন নিয়ে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি বরাবর বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এসএম খালেদ হোসেন স্বপনের কাছে আবেদন পত্র দাখিল করেছেন। বিগত নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে নুরে আলম বেপারী এলাকার অসহায় গরিব সম্বলহীন মানুষের সেবায় সাধ্যমত পাশে থাকার চেষ্টা করেছেন। চলমান করোনা প্রাদূর্ভাবে কেদারপুর ইউনিয়নের শতশত অসহায় কর্মহীণ মানুষের মাঝে নিজ ও সরকারী বরাদ্ধে খাদ্যসহায়তা বিতরণ করেছেন । তিনি বাবুগঞ্জ ভূমিহীণ ও গৃহহীন পরিবারের জন্য নিজ অর্থ ব্যয়ে ঘর প্রদান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। রাজনৈতি ভাবে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য,কেদারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি,এছাড়াও কেদারপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি পশ্চিম ভূতের দিয়া আলীম মাদ্রাসা ও পূর্ব ভূতের দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। বাবুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য নুরে আলম বেপারী জানান,দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্,(এমপি) আমাকে মূল্যায়ন করে কেদারপুরে অবশ্যই মনোনয়ন দেবেন। এছাড়াও শুক্রবার দিনভর আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে আবেদন জমা দিয়েছেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের সদস্য বর্তমান চেয়ারম্যানতারিকুল ইসলাম তারেক,কেদারপুর ইউনিয়ন থেকে সমিরুজ্জামান ইউসুফ হাওলাদার,রহমতপুর ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা গোলাম কিবরিয়া সহ ৪৪ জন। দলীয় কার্যালয়ে বিকেলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপন এর সাথে এ সময় সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, যুগ্ন-সম্পাদক মোস্তফা কামাল চিশতি, কোষাধ্যক্ষ জাকির হোসেন, দফতর সম্পাদক পরিতোষ পালসহ আওয়ামীলীগ নেতা কর্মীরা।