দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নে আসন্ন নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীগের দলীয় ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির খান লিটন। গতকাল শুক্রবার সন্ধ্যায় তিনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শামসুল আলম চুন্নু ও সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার হাতে এ ফরম জমা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, সাবেক প্রচার সম্পাদক জেলা পরিষদ সদস্য নিয়ামত আবদুল্লাহ পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানসহ চরাদি ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।