• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জের কেদারপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন চান কাওসার শরীফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২১, ১৭:৩১ অপরাহ্ণ
বাবুগঞ্জের কেদারপুরে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন চান কাওসার শরীফ

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে কেদারপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কাওসার শরীফ বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনায়ন প্রত্যাশা করে ইতিমধ্যেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মাধ্যমে বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি বরাবরে আবেদন দাখিল করেছেন। কাওসার শরীফ উপজেলার কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মৌলভী আঃ হামিদ শরীফ এর নাতী,ও সাবেক চেয়ারম্যান মাওলানা মোঃ আতাহার আলী শরীফের জ্যেষ্ঠ পুত্র। কাওসার শরীফের পরিবারের সবাই কোন না কোন ভাবে সমাজ সেবায় জরিত রয়েছে। ছাত্র জীবন থেকেই কাওসার শরীফ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভাবে জরিত। যে কারণে সমাজসেবায় মানুষের কাছে নিজেকে প্রতিষ্ঠিত করতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষনা করে দলীয় মনোনয়ন কামনা করেছেন। তিনি বলেন, সাধারণ মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই। সে লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। আশা করি দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অভিভাবক,বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্,(এমপি) আমার পরিবারের ও আমার অবদানের কথা বিবেচনা করে আমাকে মূল্যায়ন করে অবশ্যই মনোনয়ন দেবেন। উল্লেখ্য নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আগামী বছরের মার্চ থেকে কয়েক ধাপে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন। স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় পরিধির দেশের ৪ হাজার ১০০টি ইউপির নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রাথমিক প্রস্তুতিও শুরু করেছে ইসি।