• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকাস্থ নিয়ামতিবাসীর চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সির সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৩, ২০২১, ১৭:৫৫ অপরাহ্ণ
ঢাকাস্থ নিয়ামতিবাসীর চেয়ারম্যান প্রার্থী মনির মুন্সির সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জ প্রতিনিধি-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী যুবলীগ নেতা মোঃ মাজহারুল ইসলাম মনির মুন্সির সমর্থনে ঢাকাস্থ নিয়ামতি ইউনিয়নবাসীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা ধানমন্ডি স্টার কাবাব হোটেলে আয়োজিত শুক্রবার সন্ধ্যা ৬ টায় এ মতবিনিময় সভায় এলাকার গন্যমান্য বক্তিবর্গসহ প্রায় পাচঁ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন মোঃ ইমাদুল হক (ই হক স্যার), আব্দুস সাত্তার হাওলাদার, আব্দুস সালাম চাপরাশি, ফারুক আহমেদ খান, এড. মিজানুর রহমান, সবুজ খান, আব্দুর রহিম হাওলাদার, মোঃ মোতালেব হোসেন, প্রশান্ত সাহা, সঞ্জয় পাল প্রমূখ।

সভায় বক্তারা বলেন, নিয়ামতি ইউনিয়নের কৃতি সন্তান যুবলীগ নেতা মনির মুন্সি দলের জন্য নিবেদিত প্রাণ। তিনি নিয়ামতি ইউনিয়নবাসীর ভাগ্য এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন । সে কারনে এই ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন তাকে দেয়া হলে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন এবং এলাকার উন্নয়ন হবে।

মতবিনিময় সভায় যুবলীগ নেতা মনির মুন্সি বলেন, মানব সেবা বড় ধর্ম। তিনি অতিতেও নিয়ামতি ইউনিয়নের মানুষের বিপদে আপদে সব সময় তাদের পাশে ছিলেন। যতদিন বেঁচে থাকবেন, আজীবন মানুষের সেবা করে যাবেন। জনগন চাইলে তিনি নিয়ামতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হবেন।
এজন্য তিনি উপস্থিত সকলের নিকট দোয়া ও সমর্থন চান।