নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের পল্লীগীতি শিল্পী এমএ জলিল আর নেই। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে। তিনি বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের অর্ন্তভুক্ত সুর লহরী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র, ১ মেয়ে, আত্মিয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার ভোর রাতে হৃদক্রয়া বন্ধ হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন। পরে নগরীর বাজার রোডে খাজা মাইন উদ্দিন মাদ্রাসা প্রাঙ্গনে তার নামাজে জানাজা শেষে আমানতগঞ্জ কাজীর গোরস্থানে দাফন করা হয়। তিনি পেশায় দলিল লেখক ছিলেন।
এদিকে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানায় সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ, খেয়ালী গ্রুপ থিয়েটার, সুল লহরী সংগীত বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।