ডেক্স রিপোর্ট-
বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নে উন্নয়ন ও পরিবর্তণের লক্ষ্যে আসন্ন নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পেতে আওয়ামীলীগের ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন বর্তমান ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান খান।উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার হাতে তিনি এ ফরম জমা দেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, সাবেক প্রচার সম্পাদক জেলা পরিষদ সদস্য নিয়ামত আবদুল্লাহ পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমানসহ ভরপাশা ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।