• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্ণীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৪, ২০২১, ১৫:২০ অপরাহ্ণ
বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান’র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্ণীতির অভিযোগ

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আব্দুল মন্নান মৃধার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্ণীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে প্রতিপক্ষ মনোনয়ন প্রত্যাসী প্রার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টায় উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের আউয়ার বাজারে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাসী প্রতিপক্ষ প্রার্থীদের নেতৃত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগ দলীয় ইউপি আব্দুল মন্নান মৃধার বিরুদ্ধে এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম দূর্ণীতি ও অসহায় দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদানে সেচ্ছাচারিতার অভিযোগ এনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাসী পানি উন্নয়ন বোর্ড’র শ্রমিক কর্মচারী (সিবিএ) কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা মো.বজলুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন মন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা, সেচ্ছা সেবক লীগ নেতা হাফিজুর রহমান মামুন, ওয়ার্ড আওয়ামী রীগ নেতা ফারুক হোসেন, মিজানুর রহমান লালন, আলী আকবর প্রমূখ।
এদিকে সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দূর্ণীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ এনে ওই ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাসী চেয়ারম্যান প্রার্থীরা একত্রিত হয়ে সম্প্রতি প্রকাশ্যে জনসভা করার পাশাপাশি তার বিরুদ্ধে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়, দূর্ণীতি দমন কমিশন ও জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন। তাদের দেয়া ওই অভিযোগের প্রায় ১ মাস অতিবাহিত হলেও সংশ্লীষ্ট দপ্তর এব্যাপারে সরেজমিনে তদন্ত শুরু না কারার কারণে তারা এ মানববন্ধন কর্মর্সচী পালন করেছেন বলে সাবেক সিবিএ নেতা বজলুর রহমান জানান। তিনি সহ ওই ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাসী একাধিক প্রার্থীরা এ দাবী জানান।
এব্যাপারে এলাকার বিভিন্ন উন্নয়ন কাজে অনিয়ম দূর্ণীতি ও সেচ্ছাচারিতার অভিযোগ অশ^ীকার করার পাশাপাশি তার প্রমান চেয়ে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাসী প্রতিপক্ষ প্রার্থীদের চ্যালেন্স ছুড়ে দিয়েছেন সৈয়দকাঠী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধা। তিনি জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার জনপ্রিয়তায় ঈষান্নিত হয়ে প্রতিপক্ষ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাসী প্রার্থীরা তাকে সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন।
অপরদিকে ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান মৃধার বিরুদ্ধে এখনও কোন অভিযোগ পাননী বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা। তিনি অভিযোগ পেলে এব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন সদ্য যোগদানকারী এ কর্মকর্তা। ##