• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটি থানার ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২১, ১৩:৫৯ অপরাহ্ণ
নলছিটি থানার ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নলছিটি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মদের সাথে উপজেলায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জানুয়ারি) বিকাল ৪ টায় নলছিটি থানা পুলিশের আয়োজনে থানা চত্বরের গোলঘরে মতবিনিময় সভা হয়।

সভায় বক্তব্য রাখেন নলছিটি থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহম্মেদ, নলছিটি প্রেসক্লাব সভাপতি মোঃ এনায়েত করিম ও ওসি তদন্ত আব্দুল হালিম তালুকদার।

নলছিটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন মনু, কায়কোবাদ তুফান দৈনিক মানবজমিন দি এশিয়ান এইজ নলছিটি প্রতিনিধি , নলছিটি সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ মিজানুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হাসান, এশিয়ান টিভির নলছিটি উপজেলা প্রতিনিধি ইব্রাহিম খান শাকিল, দৈনিক শাহনামার রিপোর্টার এইচ,এম সিজার, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম, বাংলাদেশ বানী পত্রিকায় রিপোর্টার শরিফুল ইসলাম পলাশ, বরিশালের কথা পত্রিকার রিপোর্টার মোঃ জসিম উদ্দিন প্রমুখ।