• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইয়াবা নিয়ে কুয়াকাটা যাওয়ার পথে পুলিশের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২১, ০৮:৪৯ পূর্বাহ্ণ
ইয়াবা নিয়ে কুয়াকাটা যাওয়ার পথে পুলিশের হাতে ধরা

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে ২০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল আহমেদ (৩৫) ও ৫০ পিস ইয়াবাসহ এনায়েতুল্লাহ কিরন (৩৩) নামের দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার লেবুখালী ফেরিঘাটে অভিযান চালিয়ে এনায়েতুল্লাহ কিরনকে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে এক ঘন্টার ব্যবধানে উপজেলার লেবুখালী কৃষি গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ মোঃ রাসেল আহমেদকে আটক করে পুলিশ। আটক রাসেল চকবাজার থানার বস স্ট্রীট এলাকার আব্দুল বাসেত’র ছেলে এবং এনায়েতুল্লাহ কিরন রাঙ্গাবালী থানার কাটাখালী এলাকার আব্দুল কুদ্দুস চৌকিদারের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে দুমকি থানার ওসি মেহেদী হাসান’র নেতৃত্বে এসআই জাফর, এসআই সঞ্জীবসহ পুলিশের একটি দল পৃথক পৃথক অভিযান চালিয়ে সন্দেহভাজন দু’জনকে আটক করে। পর তাদের সঙ্গে থাকা ব্যাগ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দুমকি থানার এসআই জাফর জানান, মোটরসাইকেলে কুয়াকাটার উদ্দেশ্যে ইয়াবাগুলো যাচ্ছে- এমন গোপন সংবাদ পেয়ে লেবুখালী এলাকায় চেকপোস্ট বসানো হয়। এর পর মোটরসাইকেলসহ দু’জনকে আটক করা হয়। দুমকি থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন