• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

এইসএসসি এর ফলাফল এই সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২১, ০৫:৩৫ পূর্বাহ্ণ
এইসএসসি এর ফলাফল এই সপ্তাহে

সোমবার রাতে ‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) আইন-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১’ ও ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড (সংশোধন) আইন-২০২১’- এর গেজেট জারি করা হয়। এর আগে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তিনটি বিলে সম্মতি দেন। বিল তিনটিতে রাষ্ট্রপতির সম্মতির পর সেগুলো আইনে পরিণত হয়।

রবিবার সংসদে বিল তিনটি পাসের পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, বিলটি পাসের পর প্রজ্ঞাপন জারি হলে দ্রুত ফলাফল প্রকাশ হবে। এইচএসসিতে অটোপাসের পক্ষে যুক্তিও দেন তিনি। সীমিত আকারে পরীক্ষা নিতে গিয়ে সংকটে পরলে দায়ভার কে নিতো এমন প্রশ্নও সংসদে রাখেন শিক্ষামন্ত্রী।

এরআগে, বৃহস্পতিবার সংসদীয় কমিটির সভাপতি ফজলে হোসেন বাদশা এ সম্পর্কিত বিলটির প্রতিবেদন উপস্থাপন করে তা পাসের সুপারিশ করেন।  বিদ্যমান আইন অনুযায়ী পরীক্ষা নেয়ার পর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল দেয়ার বিধান রয়েছে। কিন্তু সংশোধিত বিলে পরীক্ষা ছাড়াই বিশেষ পরিস্থিতিতে ফলাফল প্রকাশের বিধান রাখা হয়েছে। জাতীয় সংসদে পাস হওয়া ‘ইন্টারমিডিয়েট এন্ড সেকেন্ডারি এডুকেশন এমেন্ডমেন্ট’ বিল-২০২১  গেজেট আকারে প্রকাশের তিনদিনের মধ্যে ফল ঘোষণার আভাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও আন্তঃশিক্ষা বোর্ড।