• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফেব্রুয়ারির প্রথমে সপ্তাহে ফল প্রকাশের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২১, ০৪:৫৩ পূর্বাহ্ণ
ফেব্রুয়ারির প্রথমে সপ্তাহে  ফল প্রকাশের আশ্বাস

এইচএসসি সমমানের ফলাফল নিয়ে উদ্বেগে রয়েছেন শিক্ষার্থীরা। কাঙ্ক্ষিত ফল পাবেন কিনা বা কবে ফলাফল প্রকাশ করা হবে তা নিয়ে অনেকে দুশ্চিন্তার মধ্যে দিন পার করছেন। যদিও ইতোমধ্যে অটোপাসের ফল তৈরির গেজেট প্রকাশ করেছে সরকার। এখন শিক্ষাবোর্ডগুলোকে ফল তৈরির কাজ শেষ করতে নির্দেশ দেয়া হবে। ফলাফল প্রকাশে আগামী ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি চাওয়া হবে। প্রধানমন্ত্রী যেদিন সময় দেবেন সেদিন এ ফল প্রকাশ করা হবে বলে জানা গেছে। যদিও জানুয়ারির ২৮তারিখের ভিতর  ফল প্রকাশের কথা ছিল।