• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনা বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বেনাপোলের ছেলে মাহফুজুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ২৭, ২০২১, ০৯:৫৬ পূর্বাহ্ণ
খুলনা বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় তৃতীয় বেনাপোলের ছেলে মাহফুজুর

 

শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃ খুলনা বিভাগীয় কুরআন প্রতিযোগিতায় শত শত ইসলামি শিক্ষার্থীকে অতিক্রম করে বিজয়ের তৃতীয় স্থান অর্জন করেছে যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদীপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মফিজুর রহমান (১০)।

হাফেজ মোঃ মাহফুজুর রহমান বেনাপোল পোর্ট থানাধীন “সাদীপুর পুকুরপাড় মারকাজুল কুরআন হিফ্জ মাদরাসা”র শিক্ষার্থী।

আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) খুলনা থেকে বিজয়ের মালা ও সম্মানিত ক্রেষ্ট নিয়ে মাদ্রাসার কাছে আসতেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ‍সুলতান আহমেদ বাবু, সভাপতি মেহের উল্লাহ ও এলাকার অসংখ্য মুসল্লি সহ উক্ত মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা তাকে ফুলের পাপড়ি ছিঁটিয়ে সন্মানের সাথে বরণ করে নেয়।

এসময় “সাদীপুর পুকুরপাড় মারকাজুল কুরআন হিফ্জ মাদরাসা”র প্রতিষ্ঠাতা সুলতান আহমেদ বাবু খুশিতে আবেগপ্লুত হয়ে কুরআন প্রতিযোগিতায় বিজয়ী মাহফুজুর রহমান’কে সাদীপুর বড় মোড় থেকে কোলে করে মাদ্রাসায় নিয়ে আসেন।

এসময় তিনি বলেন, বেশি দিন নয় ২০১৮ সালে “সাদীপুর পুকুরপাড় মারকাজুল কুরআন হিফ্জ মাদরাসা”র যাত্রা শুরু। সামান্য সময়ের মধ্যে এই সাফল্য আমাদের অনেক আনন্দের অনেক গর্বের।

মাদরাসা’র সভাপতি মেহের উল্লাহ বলেন, আমরা অনেক আনন্দিত, গর্বিত। গর্বে বুকটা ভরে যাচ্ছে। বিজয়ী মাহফুজুর আজ থানা, জেলা অতিক্রম করে বিভাগীয় পর্যায়ে কুরআন প্রতিযোগীতায় তৃতীয় হয়েছে। এই বিজয়ে শুধু সে সম্মানিত হয়নি সম্মানিত হয়েছে এই সাদীপুর গ্রাম তথা গোটা বেনাপোল। সেই সাথে এই মাদ্রাসা গৌরবের স্থানে পৌছে দিয়েছে। আমরা তার সার্বিক মঙ্গল কামনা করছি। সেই সাথে মাদ্রাসার কমিটি ও শিক্ষকদের ধন্যবাদ জানান তিনি।

মাহফুজের পিতা মোস্তাফিজুর রহমান বলেন, আমার সন্তানের এই বিজয় আমার অনেক আনন্দের। আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন, সে যেন ইসলামের আদর্শে আদর্শিত দেশ ও দশের মঙ্গলে এগিয়ে আসতে পারে।