• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে দৈনিক যুগান্তর’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২১, ১৪:১৫ অপরাহ্ণ
দুমকিতে দৈনিক যুগান্তর’র ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর দুমকিতে বর্ণাঢ্য আয়োজনে জন্মদিনের কেক কাটা, র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দৈনিক যুগান্তর’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার সকালে যুগান্তর প্রতিনিধি মোঃ সাইফুল ইসলামের আয়োজনে নিউ স্টার চাইনিজ রেষ্টুরেন্টে হলরুমে অধ্যক্ষ মো: জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদিদ প্রধান অতিথি ছিলেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও মজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় দুমকি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস ফরিদা ইয়াসমিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি মো: আমিনুল ইসলাম সালাম, আংগারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান আহম্মেদ হাওলাদার, সাবেক চেয়ারম্যান সাইফুল আলম মৃধা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, বিশিষ্ঠ সমাজ সেবক মোঃ তারিকুল ইসলাম, অধ্যক্ষজামাল হোসেন, কেন্দ্রীয় জাগ্রত তারুণ্যের সভাপতি শাহাবাজ মিঞা শোভন, শিক্ষক সমিতির সভাপতি কাজী মাকসুদুর রহমান, নতুন বাজার বণিক সমিতি রসাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সরদার,অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সভাপতি ফজলুল হক বিশেষ অতিথি হিসেকে উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি জন্মদিনের কেক কেটে উৎসবের উদ্বোধন করেন ও একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়।