বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় পৌরসভা নির্বাচনে শহরের আইন শৃঙ্খলার পরিবেশ সুষ্ঠ রাখার জন্য থানা পুলিশের মহরা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন ও ইন্সেপেক্টর (তদন্ত) মো.জাফর আহম্মেদ’র নেতৃত্বে একদল পুলিশ মটরসাইকেল ও দু’টি পিকাবভ্যান পৌর শহরের বিভিন্ন এলাকায় সাইরেন বাজিয়ে মহরা দেয়।
এসময় পুলিশ পিকাবভ্যানের সাইরেন শুনে পৌরবাসী ও বন্দর বাজার ব্যবসায়ীদের মাঝে সান্তির সুবাতাস বয়ে যাওয়ার পাশাপাশি পৌর শহরের সড়কগুলো মূহুর্তের মধ্যে ফাকা হয়ে যায়।
এব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিন যুগান্তরকে জানান, ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভার নির্বাচন সুষ্ঠ ভাবে অনুষ্ঠানের জন্য পৌর শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে। মঙ্গলবার এরই অংশ হিসেবে পৌর শহরে সাইরেন বাজিয়ে পুলিশি মহরা দেয়া হয়।