দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ উপজেলার ১৩নং পাদ্রীশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল আওয়ামী লীগের আস্থা ও ভরসার একমাত্র প্রতীক প্রয়াত সাবেক চেয়ারম্যান মরহুম আবুল বাশার হারুনের পুত্র বর্তমানে জননন্দিত চেয়ারম্যান জাহিদুল হাসান বাবুল ওপরই। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক। তার পিতার অকাল মৃত্যুতে তিনি উপনির্বাচনে তার পিতার বদৌলতে নৌকা মার্কা নিয়ে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি তিনি তার নির্বাচনী এলাকায় অসংখ্য ব্রিজ, কালভার্ট ও পাকা সড়কসহ এলাকার ব্যাপক উন্নয়ন করে ইউনিয়নবাসীর কাছে আলোচনায় রয়েছেন। তিনিও এলাকাবাসীর প্রত্যাশা পূরণে নতুন ইউনিয়নবাসীর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। ফলে তার বিশাল কর্মী বাহিনী আগাম নির্বাচনী প্রচারণা চালানোয় আলোড়ন সৃষ্টি করেছেন। ইউনিয়নের প্রতিটি গ্রাম ও হাটবাজার ঘুরে ঘুরে পথসভা ও মতবিনিময় করছেন এ ইউপি চেয়ারম্যান। তিনি বলছেন, ‘ইউনিয়বাসীর স্বপ্ন পূরণ ও অসমাপ্ত কাজ সম্পন্ন করতে আরেকবার চেয়ারম্যান নির্বাচিত হতে চাই। কারণ দেশ এগিয়ে চলছে। সেই সঙ্গে আমি আমার ইউনিয়নকেও সামনের দিকে এগিয়ে নিতে চাই।’অত্র ইউনিয়নের আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও কৃষকলীগের নেতা ও কর্মীরা একাত্মতা পোষণ করে চেয়ারম্যান জাহিদুল হাসান বাবু এলাকায় ব্যাপক উন্নয়ন করায় বলেন-আমরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তাকেই প্রার্থী হিসেবে দেখতে চাই। আমাদের এলাকার উন্নয়ন করতে হলে সুদক্ষ চেয়ারম্যান জাহিদুল হাসান বাবুর কোনো বিকল্প নেই।সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন ইউপি নির্বাচনে এই দক্ষ চেয়ারম্যানকে পুনরায় দলীয় মনোনয়ন দিলে একমাত্র তাকে দিয়েই ডিজিটাল পাদ্রীশিবপুর গড়া সম্ভব।