• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জে জাতীয় ইমাম সমিতির কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২১, ১৫:৪৮ অপরাহ্ণ
বাবুগঞ্জে জাতীয় ইমাম সমিতির কমিটি গঠন

বাবুগঞ্জ প্রতিনিধি ::
বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়ন জাতীয় ইমাম সমিতির কমিটি গঠন করা হয়েছে।
বুধবার বিকালে উপজেলার রাকুদিয়া নতুন হাট জামে মসজিদে আয়োজিত এক সভার মাধ্যমে এই নতুন কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুজাহিদ কমিটির বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অালহাজ্ব মাওলানা মোঃ নূরউদ্দিন খান। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতির
বরিশাল জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন খান।
বিশেষ অতিথি ছিলেন জাতীয় ইমাম সমিতির বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা অাবদুল কাদের মাল।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা শাহ অালম, মাওলানা অাবুল বাশার, মাওলানা মোস্তফা খান, মাওলানা জাকির হোসেন, হাফেজ মোহাম্মদ অাল অামিন প্রমুখ।

সভায় সবার সম্মতিতে বাংলাদেশ মুজাহিদ কমিটির বাবুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অালহাজ্ব মাওলানা মোঃ নূরউদ্দিন খান কে সভাপতি এবং রাকুদিয়া হাওলাদার বাড়ি জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ এরশাদ হোসাইন কে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ৩১ সদস্য বিশিষ্ট দেহেরগতি ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।