দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডে সাবেক ছাত্রনেতা, তরুন সমাজসেবক, সৎ, আদর্শিক, কঠোর পরিশ্রমী ও সকলের আস্থাভাজন ব্যক্তিত্ব মোঃ মেহেদী হাসান শামিম আসন্ন নির্বাচনে একজন সদস্য (মেম্বার) প্রার্থী। আসন্ন ১২নং রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল-মত-নির্বিশেষে মোঃ মেহেদী হাসান শামিমকে ৪নং ওয়ার্ডে মেম্বার হিসেবে পেতে চায় এলাকাবাসী।
আগামী মার্চ মাসে উপজেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া মহল্লার সব জায়গায় এখন নির্বাচনী আমেজ। দলমত নির্বিশেষে রঙ্গশ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভোটারদের মুখে মুখে তরুন সমাজসেবক শামিমের নাম শোনা যায়।
সাবেক ছাত্রনেতা ও তরুন সমাজসেবক মোঃ মেহেদী হাসান শামিম রঙ্গশ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে তার নিজ অর্থায়নে এলাকার দরিদ্র ও অসহায় মানুষকে আর্থিক সাহায্য প্রদান করেছেন। এমনকি মহামারী করোনার সময়ও তিনি ওয়ার্ডের হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য-সামগ্রী বিতরণ করেছেন।
তিনি ওয়ার্ডবাসীসহ সর্বস্তরের জনগনের কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, নির্বাচিত হলে তিনি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়িত করার লক্ষ্যে রঙ্গশ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর পাশে থেকে তাদের বিভিন্ন সরকারি সাহায্য সহযোগিতা যেমন-বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, ভিজিএফ, রেশন কার্ডসহ বিভিন্ন সরকারী সেবা ওয়ার্ডবাসীর দ্বারপ্রান্তে পৌছে দিবেন এবং গরীব অসহায় মানুষের পাশে থেকে উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আর তাই রঙ্গশ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসী তরুন সমাজসেবক ও গরীব-দুঃখী মেহনতী মানুষের পরম বন্ধু মোঃ মেহেদী হাসান শামিমকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে রঙ্গশ্রী ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসাবে পেতে চায় এলাকাবাসী।