বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাবুগঞ্জের রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নৌকার কান্ডারী হতে চান মাস্টার মোঃ সহিদুল ইসলাম মল্লিক। তিনি প্রায় এক যুগ যাবৎ রহমতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
ছাত্র জীবন থেকে কৃষি ডিপ্লোমায় অধ্যয়নরত অবস্থায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট কলেজ ছাত্র লীগের সক্রিয় রাজনীতির সাথে জড়িত ছিলেন এবং দলীয় ছাত্র লীগের ব্যনারে কলেজ পরিচালনা পরিষদের জি এস নির্বাচিত হন।
তিনি রহমতপুর ইউনিয়নের খানপুরা গ্রামের মৃত আব্দুল লতিফ মল্লিকের কনিষ্ঠ পুত্র।৷ সহিদ মল্লিক বলেন , বিএনপি জামায়াত জোট সরকারের আমলে অত্যাচার নির্যাতনের শিকার হয়েও নিষ্ঠার সাথে রাজনীতি করে আসছি। কোন লোভ ও মোহে পথভ্রষ্ট হইনি। দলের নেতাদের প্রতি আস্থা ও বিশ্বাস রেখে দায়িত্ব কর্তব্য যথাযথ ভাবে পালন করে আসছি।
আমার দীর্ঘ দিনের স্বপ্ন জনপ্রতিনিধি হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে নেত্রীর দেয়া সেবা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিয়ে দলকে সুসংহত রাখবো।
সহিদ মল্লিক আরও বলেন, বিশ্ব মহামারী করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে আমার সাধ্য অনুযায়ী আওয়ামী লীগের কর্মীদের ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি এবং সাহায্য সহযোগিতা করে আসছি। বর্তমানে খানপুর আলিম মাদ্রাসায় কৃষি শিক্ষক হিসেবে কর্মরত আছি। পাশাপাশি রাজনৈতিক অঙ্গন ও সামাজিক জনকল্যাণমুখী কাজে নিজেকে নিয়োজিত রেখেছি। রহমতপুর ইউনিয়ন বাসীর সুখে দুঃখে পাশে ছিলাম। ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাশে থাকবো। সবদিক বিবেচনা করেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার কান্ডারী হিসেবে দেখতে চায় এলাকাবাসী।