• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে ভোলানাথপুর ও লক্ষীপুর গ্রামের সংযোগ ব্রীজ উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৮:২৩ পূর্বাহ্ণ
বেতাগীতে ভোলানাথপুর ও লক্ষীপুর গ্রামের সংযোগ ব্রীজ উদ্বোধন।

সৈয়দ নূর-ই-আলমঃ

বরগুনার বেতাগীতে সদর ইউনিয়নের ভোলানাথপুর মল্লিক বাড়ী ও লক্ষীপুরা গ্রামের সংযোগ ব্রীজের উদ্বোধন করা হয়েছে।

আজ দুপুর ১২ ঘটিকায় উপজেলার বেরেরধন খালের উপর ৫২ মিটার আয়রন ব্রীজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন।

এতে করে ভোলানাথপুর ও লক্ষীপুর গ্রামের জনগণের আসা যাওয়ার পথ সুদূর হলো।

এ সময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সুহৃদ সালেহীন, আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এবিএম গোলাম কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান,ভাইস চেয়ারম্যাননআমিরুল ইসলাম পিন্টু,বেতাগী থানার ওসি শাখাওয়াত হোসেন তপু, পৌরসভার কাউন্সিলর সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।