বানারীপাড়া প্রতিনিধি
যারা আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থীর সাথে বেইমানী করবেন তাদেরকে কোন রকম ছাড় দেয়া হবেনা বলে উল্লেখ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস। তিনি বুধবার সন্ধ্যায় বানারীপাড়া পৌর সভার ৪নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় পৌর বাসির উদ্ধেশ্যে এ কথা বলেন। এসময় তিনি বলেন, এখানে যারা নৌকা প্রতীকের বিরোধীতা করেছেন, এপর্যন্ত তাদের ৬ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া এখরও যারা মিরজাফর রয়েছেন কিংবা গোপনে বিপক্ষের প্রর্থীদের সাথে আতাত করে দলীয় প্রার্থীর ক্ষতি করবেন তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিবেন বলে ঘোষনা দিয়েছেন। এক্ষেত্রে যারা আওয়ামী লীগের সাথে ঘাতজ্ঞতা করবে তারাই কেবল ওই শাস্তির আওতাভূক্ত হবেন বলেও তিনি উল্লেখ করেছেন।
বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো.ইউনুস বলেন, বানারীপাড়া পৌর সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল একজন সৎ ও আদর্শবান র্নীলোভী সাধারণ মানুষ হিসেবে বিগত ৫টি বছর আপনাদের কাছে থেকে সেবা দিয়ে এসেছেন। এক্ষেত্রে তিনি করোনাকালিন সময় নিজের জীবনের ঝুঁকী নিয়ে এই পৌর ভবনে অবস্থান করে আপনাদের কাছে থেকে সেবা দিয়েছেন। তিনি বলেন, পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল এই বানারীপাড়া পৌর সভার উন্নয়নে আমাদের দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক (মন্ত্রী পদমর্যাদা) জননেতা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির মাধ্যমে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সাড়ে ৪’শ কোটি টাকা বরাদ্ধ এনেছেন। যার কাজ অতিশিগ্রই শুরু করা হবে। এর পরেও যারা আওয়ামী লীগ করে গোপনে বহিস্কৃত কিংবা অন্য কোন প্রার্থীর সাথে আতাত করে দলীয় প্রর্থীর ক্ষতি করার চেষ্টা করছেন তাদেরকে কোন প্রকার ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে তিনি তাদেরকে দলের সাথে বেইডমানী করার কারণে মিরজাফর আখ্যা দেয়ার পাশাপাশি তাদেরকে চিহ্নিত করে বহিস্কার করা হবে বলে ঘোষনা দেন। তিনি পৌরবাসীকে এলাকার উন্নয়নের স্বার্থে ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভা নির্বাচনে একজন মানবিক সেবক হিসেবে পৌর মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারও বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।
এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেণ, পৌর মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ বাচ্চু শিকদার, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি গোলাম ফারুক, একেএম ইউসুফ আলী, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু, সদস্য অধ্যাপক জাকির হোসেন, ওয়ার্কাস পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, উপজেলা যুবলীগ নেতা জাকির হোসেন সরদার, ভাইস চেয়ারম্যান নুরুলহুদা তালুকদার, যুবলীগ নেতা মুনতাকিম লস্কর কায়েস প্রমূখ। এদিকে শুক্রবার সন্ধ্যায় ৯নং ওয়ার্ডে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।