• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারের সেনা অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে বড় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১, ১৫:৪৮ অপরাহ্ণ
মিয়ানমারের সেনা অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে বড় সমাবেশ

গত বৃহস্পতিবার মিয়ানমারের রাজধানী নেইপিদোর রাস্তায় সেনাবাহিনীর সমর্থনে মিছিল নিয়ে বের হন কয়েক হাজার মানুষ। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ দরকার ছিলো বলে দাবি তাদের।

পশ্চিমা গণমাধ্যমের অভিযোগ, ক্ষমতা দখলের বৈধতা প্রমাণে জরুরি অবস্থার মধ্যেও সেনাবাহিনীর মদদেই এ ধরনের মিছিল হচ্ছে। গ্রেফতারের শঙ্কায় সরাসরি রাজপথে ক্ষোভ প্রদর্শন থেকে বিরত থাকছেন সু চি’র সমর্থক ও সেনা অভ্যুত্থান বিরোধীরা। শুক্রবারও গ্রেফতার করা হয়েছে সু চি’র দলের এক নেতাকে।