• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পবিপ্রবি’তে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১, ০৬:১৩ পূর্বাহ্ণ
পবিপ্রবি’তে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে ৫ ফের্রুয়ারি, শুক্রবার সকাল ১০.০০ মি. বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সম্মুখে ফিতা কেটে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর পক্ষে প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ^াস। সকাল ১০.১০ মি. এক বর্ণাঢ্য রেলী বেড় হয়ে বিশ^বিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পরে গ্রন্থাগারিক পঙ্কজ কুমার’এর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ^াস।

উক্ত অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের শ্ক্ষিক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।