• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে প্রখ্যাত সাংবাদিক আবদুল কাইউম’র স্মরণ সভা আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১, ১৬:৩৮ অপরাহ্ণ
বরিশালে প্রখ্যাত সাংবাদিক আবদুল কাইউম’র স্মরণ সভা আজ

নিজস্ব প্রতিবেদক ॥ শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের আজীবন সদস্য, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী প্রথিতযশা সাংবাদিক আবদুল কাইউম স্মরনে আজ শনিবার প্রেসক্লাবের ৩য় তলায় সকাল সাড়ে ১০টায় স্মরন সভার আয়োজন করা হয়েছে।

স্মরন সভায় প্রেস ক্লাবের সকল সাংবাদিক, বরিশাল রিপোটার্স ইউনিটি নেতৃবৃন্দ, বরিশাল ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশন (বিটিএমএ), ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ এ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, বরিশাল ফটো সাংবাদিক ঐক্য পরিষদ সহ সাংবাদিক নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।