• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১, ১৫:১৫ অপরাহ্ণ
বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের আলোচনা সভা অনুষ্ঠিত

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ সেলিম সরদার এর সঞ্চালনায়, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মোঃ জিয়াউল আহসান শামীম, মোঃ আল-আমিন।

এ সময় দলকে সুসংগঠিত ও বিভিন্ন দিক নির্দেশনা মূলক মতামতের ভিত্তিতে বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে বক্তব্য রাখেন, বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক মোঃ মিজানুর রহমান, ডাঃ মোঃ আব্দুর রহিম, আব্দুল লতিফ, ডাঃ মোঃ জাকির হোসেন, মোঃ আরিফ হোসেন, মোঃ জাকির হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে বরিশাল জেলা কৃষক দলের নেতাদের সাথে বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা এক ফটোসেশানে মিলিত হন।