বান্দরবানে থানচি উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ে এক চালক নিহত হয়েছেন। নিহতের নাম শরীফ উদ্দিন (৩২)।
শনিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের লিক্রে মিয়ানমার সীমান্ত সড়কের ঊনত্রিশ নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ উদ্দিন সদরের হাফেজঘোনা এলাকার গনির ছেলে।
স্থানীয়রা জানান, সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার ট্রাক খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে থানচি হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই চালককে মৃত ঘোষণা করেন।
থানচি থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।