• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের সাজার প্রতিবাদে দুমকিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১, ১২:২৪ অপরাহ্ণ
তারেক রহমানের সাজার প্রতিবাদে দুমকিতে বিক্ষোভ মিছিল

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে একটি মানহানি মামলায় সাজা দেয়ার প্রতিবাদে পটুয়াখালীর দুমকিতে বিক্ষোভ মিছিল করেছে সরকারি জনতা কলেজ ও উপজেলা ছাত্রদল।

শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে উপজেলা ছাত্রদলের কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ গোলাম সরোয়ার, সদস্য সচিব মোঃ সুমন শরিফসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, মিথ্যা মামলায় সাজা প্রদান করে তারুণ্যের অহংকার তারেক রহমানকে দমিয়ে রাখা যাবে না। তিনি দেশে ফিরে আগামীতে রাষ্ট্রনায়ক হয়ে দেশের মানুষের সেবা করবেন।