দানিসুর রহমান লিমন-
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ সহিদুল ইসলাম হাওলাদারকে ঘিরে চলছে নানা জল্পনা কল্পনা। ইতিমধ্যে এই নির্বাচনে আওয়ামীলীগের দক্ষ সংগঠক, কঠোর পরিশ্রমী, কর্মঠ ও পরিচ্ছন্ন রাজনীতিক মোঃ সহিদুল ইসলাম হাওলাদারকে ঘিরে দলমত নির্বিশেষে আশার আলো দেখছেন দাঁড়িয়াল ইউনিয়নের সাধারণ মানুষ। দাঁড়িয়াল ইউনিয়ন আ’লীগের তৃণমূল নেতা-কর্মীদের দাবি চেয়ারম্যান পদে সহিদ হাওলাদারকে মনোনয়ন দেয়ার।
এমনি একজন নতুন ভোটার বলেন, আমাদের ইউনিয়নের অহংকার সহিদ ভাই। চেয়ারম্যান প্রার্থী সহিদ ভাইকে সাথে নিয়ে আমরা শিক্ষিত সমাজ গড়তে চাই। আমি মনে করি আওয়ামীলীগ থেকে সহিদুল ইসলাম হাওলাদারকে মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন। আর তিনি নির্বাচিত হলে মাদক ও নিরক্ষরমুক্ত একটি আধুনিক মডেল ইউনিয়ন গড়তে পারবেন।
অপরদিকে দরিদ্র গৃহবধূ শিপ্র রানী বলেন, “সহিদ ভাই খুব ভালো মনের মানুষ। হে আমারে অনেক উফকার হরছে। মোরে বিভিন্ন সময় সরকারি সাহায্যে সহযোগিতা আইন্না দেছে। সহিদ ভাইর ফ্যান্নে মোরা মন দিয়া দোয়া হরি। আল্লার দোয়ায় দল য্যানো হ্যারে চেয়ারম্যান পরে মনোনয়োন দেয়”।
ছাত্রলীগ নেতা সুজন হাওলাদার অকপটে স্বীকার করলেন সহিদুল ইসলাম হাওলাদারের কথা। তিনি বলেন, সহিদ হাওলাদার খুব ভদ্র মানুষ, আমি তার মধ্যে আগামীর ভবিষ্যত দেখতে পাই। সহিদ হাওলাদারকে আমরা দাঁড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে পেলে এলাকার অনেক উন্নয়ন হবে বলে আমার বিশ্বাস।
উপজেলার দাঁড়িয়াল ইউনিয়নে গিয়ে এমন হাজারও মানুষের মুখে মুখে শোনা গেল সহিদ হাওলাদারের প্রসংশার কথা।
বাকেরগঞ্জ উপজেলার দাঁড়িয়াল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দেয়ার পর থেকেই পুরো ইউনিয়নজুড়ে এখন আলোচনায় মুখর হয়ে উঠেছে সহিদ হাওলাদারকে নিয়ে। আর তাই দাঁড়িয়াল ইউনিয়নে উন্নয়নের পাল তুলতে তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় এলাকাবাসী।
সমাজসেবক ও জেলা পরিষদ সদস্য মোঃ সহিদুল ইসলাম হাওলাদার প্রতিনিয়ত সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে নিরন্তরভাবে কাজ করে যাচ্ছেন। তিনি তার পরিশ্রম, সাহস, ইচ্ছাশক্তি, একাগ্রতা আর মেধার সমন্বয়ে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য স্থানীয় সরকারের উন্নয়ন কর্মকান্ড সঠিক ও সুচারুভাবে গড়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়ে দাঁড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলে জনগনকে দেওয়া তার সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তিনি সব শ্রেনী-পেশার মানুষের অন্তরে স্থান করে নিবেন বলে এমনটাই তার প্রত্যাশা।
এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী মোঃ সহিদুল ইসলাম হাওলাদার বলেন, আমি গ্রামকে শহরে রুপান্তরিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় জনগনের মাঝে কাজ করতে চাই। সব কিছু বিবেচনা করে দল যদি চেয়ারম্যান পদে আমাকে সমর্থন দেয় আমি নির্বাচন করবো। আমি নির্বাচিত হলে এলাকায় ক্ষুধা, দারিদ্র ও নিরক্ষরমুক্ত একটি আধুনিক সমাজ গড়বো। সাথে সাথে প্রতিটি এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই।