• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি উৎসব : শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১, ১২:২৫ অপরাহ্ণ
বরিশালে শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি উৎসব : শোভাযাত্রা

বরিশাল ব্যুরো

যুগোপযোগী বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা ও শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবীতে বরিশালে পালিত হয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির শতবর্ষ পূর্তি।

প্রাচীন সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি দিবসটি উপলক্ষে ফকিরবাড়ি রোডস্থ শিক্ষক ভবনে আলোচনা সভা ও নগরীতে শোভাযাত্রার আয়োজন করেছে।

শনিবার সকালে শিক্ষক সমিতি বরিশাল আঞ্চলিক শাখার সভাপতি অধ্যক্ষ ফরিদুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. তালুকদার মো: ইউনুস, শিক্ষকনেতা দাশগুপ্ত আশীষ কুমার, ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নীলু, গণফোরাম সভাপতি এ্যাড. হিরণ কুমার দাস মিঠু, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, কলেজ শিক্ষক নেতা আকম মিজানুর রহমান, তোফায়েল আহমেদ, আবদুল মালেক সহ অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দ।

আলোচনা সভার পরে মাথায় শতবর্ষ লেখা রঙিন ক্যাপ পরে ব্যানার, ফেস্টুন, প্লাকাড এবং ব্যান্ডদল নিয়ে শিক্ষকরা একটি বর্ণিল ও বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। শোভা যাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ##