বানারীপাড়া প্রতিনিধি
বরিশালের বানারীপাড়া উপজেলায় ৩ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শোকজ করেছে উপজেলা আওয়ামী লীগ। বানারীপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া বহিস্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টুর সাথে গোপন সখ্যতা রাখার কারনে কেন তাদের দল থেকে বহিস্কার করা হবে না তা জানতে চেয়েছে উপজেল আওয়ামী লীগ। শনিবার উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভার সিদ্ধান্ত অনুযায়ী তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে শোকজ করা হয়।
বর্ধিত সভার সভাপতিত্ব করেন দলের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা। সভায় আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সহ সভাপতি একেএম ইউসুফ আলী, খিজির সরদার, মজিবর রহমানসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আগামী তিন দিনের শোকজের জবাব দিতে বলা হয়েছে।