• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস করে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে শেখ হাসিনা-পংকজ নাথ এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১, ১৩:০৮ অপরাহ্ণ
মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস করে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে শেখ হাসিনা-পংকজ নাথ এমপি

সঞ্জয় গুহ, মেহেন্দিগঞ্জঃ মেহেন্দিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস করে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ দূরদর্শিতায় কোভিড টিকা পেয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে উন্নয়নের শিখরে দ্রুত গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ। আর একের পর এক গুজব ও মিথ্যাচার ছড়িয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে জামায়াত-বিএনপি। এসময় সাংসদ পংকজ নাথ পদ্মাসেতু নির্মাণ সহ সরকারের বিভিন্ন দৃশ্যমান উন্নয়নের কথা তুলে ধরেন। আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ইসহাক মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ শাহ, সুভাষ চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, ডাঃ রাকিবুল আহসান, সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোঃ মশিউর রহমান, কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, সরদার সাইফুল ইসলাম, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী দাস, রোকসানা বেগম সহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বি এম সোলাইমান মাসুম।