দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ করোনা ভাইরাস (কভিড ১৯) প্রতিষেধক ২২শ’ ডোজ টিকা গতকাল শনিবার দুপুর আড়াইটায় দুমকিতে পৌছেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীন জানান, পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয় থেকে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করার পর গাড়ী যোগে দুপুর আড়াইটায় কোভিড-১৯’র টিকা দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তিনি জানান, রবিবার সকাল ১০টায় সারাদেশে একযোগে টিকা প্রদান কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হবে। প্রথম পর্যায়ে নিবন্ধিত ১হাজার ১শ’জনকে টিকা প্রদান করা হবে।