নলছিটি প্রতিনিধি:: সারা দেশের মতো নলছিটিতেও কোভিড-১৯ টিকাদান কর্মসুচি উদ্ধোধন করা হয়েছে। আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১টায় নলছিটি উপজেলা স্বাস্হ্য কেন্দ্রে এ কর্মসূচি’র সূচনা হয়। এরপর সময় নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ’র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহম্মদ সিদ্দিকুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মোহম্মদ সাখাওয়াত হোসেন,নলছিটি পৌরসভার নব নির্বাচিত মেয়র ওয়াহেদ কবির খান,উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাক্তার শিউলি পারভীন, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ও কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী দুলাল প্রমুখ উপস্থিত ছিলেন। নলছিটি উপজেলায় এখন পযন্ত ১০৫ জন নিবন্ধন করেছে। উপজেলা স্বাস্থ্য ও পঃপ কর্মকর্তা ডাঃ শিউলি পারভীন উদ্বোধনী অনুষ্ঠানে টিকা গ্রহন করেন। টিকা গ্রহনের পর সুস্থ আছেন বলে জানিয়েছেন টিকা গ্রহিতারা।