• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শার্শায় ৬০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২১, ১১:৪০ পূর্বাহ্ণ
শার্শায় ৬০ বোতল ফেন্সিডিল সহ দুই যুবক গ্রেফতার

শাহ আলম খান,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় মাদক বিরোধী অভিযানে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও দুইটি পুরাতন বাইসাইকেল সহ দুই যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ। আটক আসামীরা হলো শার্শা থানাধীন পাঁচ ভুলট গ্রামের মৃত আতাল হক এর ছেলে মোঃ আশানুর হোসেন (২৬) ও একই এরাকার মোঃ ফজের আলী শেখ এর ছেলে মোঃ আলমগীর হোসেন (২১)।

পুলিশ জানায় (৬ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৭টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেয়ে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের এএসআই মোঃ আকবার হোসেন সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেতাই গ্রামস্থ সাতমাইল টু গোগা রোডে জোড়া ব্রীজের গোগা অভিমূখে প্রথম ব্রীজের উপরে অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল, দু’টি পুরাতন বাইসাইকেল সহ আশানুর ও আলমগীর নামে দুইজনকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুল আলম খান উপরোক্ত বিষয়ে নিশ্চিত করে বলেন, ফেন্সিডিল ও দুইটি বাইসাইকেল সহ দুই জনকে আটক করা হয়েছে। আটকৃত আসামীদের বিরূদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলার মাধ্যমে যশোর আদালতে প্রেরন করা হয়েছে।