• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে ভিপি মান্নানকে ফুল দিয়ে বরণ করে নিলেন আমিনুল ইসলাম সালাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২১, ১৬:০৬ অপরাহ্ণ
দুমকিতে ভিপি মান্নানকে ফুল দিয়ে বরণ করে নিলেন আমিনুল ইসলাম সালাম

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি\ পটুয়াখালী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নানকে উষ্ণ অভ্যর্থণা জানিয়ে ফুল দিয়ে বরণ করে নিলেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও দুমকি উপজেলা শ্রীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম সালাম এবং উপজেলা আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (৮ ফেব্রুয়ারি) রাজধানী শহর ঢাকা থেকে বিমান যোগে বরিশাল হয়ে সড়ক পথে পটুয়াখালী যাওয়ার পথে দুপুর দেড় টায় লেবুখালী ফেরীঘাটে সমবেত ৩শতাধিক নেতা-কর্মীরা শ্লোগানে শ্লোগানে মুখরিত করে এবং ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জবাবে তিনি উপস্থিত দলীয় নেতা-কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দলীয় সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ জননেত্রী শেখ হাসিনার প্রদত্ব দায়িত্ব যথাযথ পালন করবেন এবং তৃণমূলের পিছিয়ে পড়া ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়ে সংগঠনকে পূর্ণ:গঠিত করবেন।
এসময় পটুয়াখালী জেলা আ’লীগের নব-নির্বাচিত সদস্য ও দুমকি উপজেলা আ’লীগের সহ-সভাপতি, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম সালামসহ উপজেলা আ’লীগ, যুবলীগ, কৃষকলীগ ও ছাত্রলীগেরর ৩শতাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পড়ে তিনি সড়ক পথে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পটুয়াখালীর উদ্দেশ্যে লেবুখালী ত্যাগ করেন।