বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়া পৌরসভা নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে থানা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় থানা কম্পাউন্ডে অনুষ্ঠিত সভায় অতিখি ছিলেন, বরিশালের সদ্য পদোন্নতী প্রাপ্ত এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) মো.মাইনুল হক ও বিশেষ অতিথি ছিলেন, উজিরপুর সার্কেলর সিনিয়র এএসপি মো.জাফর আহম্মেদ।
থানার অফিসার ইনচার্জ মো.হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় বরিশালের সদ্য পদোন্নতী প্রাপ্ত এসপি (অতিরিক্ত পুলিশ সুপার) মো.মাইনুল হক ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভা নির্বাচনের মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বদ্ধি প্রার্থীদের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার আহবান জানান। এসময় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনার এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আপনার। এক্ষেত্রে আপনারা কেউ এলাকার শান্তি শৃংঙ্খলা বিগ্নঘটাবেন না। আনারা নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নিদৃষ্ট সময় পর্যন্ত নিজ এলাকার ওয়ার্ডগুলোতে যে যার সত করে প্রচার প্রচারণা চালাতে পারবেন। এক্ষেত্রে তিনি এলাকার আইন শৃংঙ্খলা রক্ষার জন্য সকল প্রার্থীদের সহযোগীতা চান।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বিএনপি দলীয় প্রার্থী উপজেলা বিএনপির সম্পাদক মো.রিয়াজ আহমেদ মৃধা, সতন্ত্র প্রার্থী মো. জিয়াউল হক মিন্টু প্রমূখ।