জি.এম রিপন,বানারীপাড়া
সমৃদ্ধ ও আধুনিক বানারীপাড়া গড়বার অঙ্গিকার ব্যক্ত করলেন আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীল।
মঙ্গলবার দুপুরে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এডভোকেট সুভাষ চন্দ্র শীল নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে এ অঙ্গিকার ব্যক্ত করেন।
এসময় তিনি ৫ বছর মেয়র হিসেবে দায়িত্ব পালনে সচ্ছতা ও জবাবদিহিতার কথা উল্লেখ করে বলেন, পৌরবাসীর সমর্থন ও অংশগ্রহনে আগামীদিনে সর্বোচ্চ নাগরিক সুবিধা নিশ্চিত করে একটি বাসযোগ্য আধুনিক উন্নত ও সমৃদ্ধ বানারীপাড়া বির্নিমানে কাজ করবেন।
আওয়ামী লীগের এ মেয়র প্রার্থী জানান, স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে ইতিমধ্যে ৩৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। একই সঙ্গে সিটিইআইপি-২ প্রকল্পের আওতায় পৃথক ১০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহন করা হয়েছে। সরকারের চলমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা উল্লেখ করে এডভোকেট সুভাষ চন্দ্র শীল বানারীপাড়া পৌরসভাকে প্রথম শ্রেনীতে উন্নিত করার রূপরেখা তুলে ধরেন। সন্ত্রাস, মাদক ও দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এর কথা উল্লেখ করে এ আওয়ামী লীগ নেতা বানারীপাড়ায় শান্তি, সম্পৃতি ও সৌহার্দের বন্ধন অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বানারীপাড়া পৌরসভায় গত ৫ বছরের সন্ধ্যা নদীর সুরক্ষা বাধঁ নির্মাণ, দখলকৃত খাল পূনরূদ্ধার এবং পূনঃখনণ, সোলার স্ট্রিট লাইট স্থাপন, উন্নত ড্রেনেজ ব্যবস্থা, গোরস্থান ও শ্মশানঘাট প্রতিষ্ঠা, সুপেয় পানি সরবারাহ, বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, সুবিধা বঞ্চিত মানুষদের প্রয়োজনীয় অর্থ ও চিকিৎসা সেবা প্রদানসহ সব ধরনের নাগরিক সুবিধা প্রদানের কথা উল্লেখ করেন আওয়ামী লীগের এ মেয়র প্রার্থী। এছাড়াও তিনি জনভোগান্তি লাঘবে বানারীপাড়ার পৌর শহরের বিভিন্ন সংযোগ সড়কের ব্রীজ এপ্রোচ নির্মাণের চিত্র তুলে ধরেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিচুর রহমান, বনারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মাওলাদ হোসেন সানা, উপজেলা ওয়াকার্স পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ড, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার প্রমূখ। ####### ছবি নির্বাচনী ইশতেহার হাতে আওয়ামী লীগ দলীয় প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল সহ নেতৃবৃন্দ।