• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নলছিটিতে চার বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১, ০৯:১২ পূর্বাহ্ণ
নলছিটিতে চার বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা

নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে চার বছরের এক শিশুকে ধর্ষন চেষ্টা করেছে তার প্রতিবেশী দাদা। বুধবার বিকেল আনুমানিক চার ঘটিকার দিকে নলছিটির ষাইটপাকিয়ায় শিশুর নিজ বাড়ীতে এ ঘটনা ঘটে।
নলছিটি থানায় শিশুর মায়ের দায়ের করা এজাহারে বলা হয়েছে বুধবার বিকেলে আমার মেয়ে ও আমি একই সাথে গোসল করি এরপর সে বাহিরে খেলতে যায় এবং আমি আমার ঘরে ফিরে আসি। কিছুসময় পর আমার মেয়ে বাসায় আসে তখন তার প্যান্ট ভেজা দেখে তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলাম। সে তখন তার সাথে ঘটে যাওয়া কুরুচিকর কিছু ঘটনার বর্ননা দেয় এবং বলে দাদা আমাকে উঠান থেকে ডেকে নিয়ে তার বাসার জানালা দরজা বন্ধ করে দিয়েছিল।
এ ব্যাপারে নলছিটি থানার ওসি(তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন উক্ত ঘটনায় শিশুর মা বাদী হয়ে গতকাল সন্ধ্যায় নলছিটি থানায় একটি এজাহার দায়ের করেছেন এবং রাতেই আসামী মোঃ শাহিন মীর(৪৫) কে গ্রেফতার করা হয়েছে। শাহিন মীর ষাইটপাকিয়া নিবাসী মৃত শাহজাহান মীরের ছেলে।