দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥পটুয়াখালীর দুমকিতে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীর মায়ের নামে ‘রাবেয়া জাহানারা ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিম খানা’র উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে পটুয়াখালীর আংগারিয়া ইউনিয়নের বাহেচর রাবেয়া জাহানারা ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমীন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে ঢাকা সিটি কর্পোরেশনের ৩১নং ওয়ার্ড কাউন্সিলর সফিকুল ইসলাম সেন্টু, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মো: তালহা, মাওলানা ফয়সাল আহম্মেদ, মাওলানা মো: জুবায়ের, মাও: মো. খলিলুর রহমান প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে পটুয়াখালী জেলা বেফাক সভাপতি, সাধারণ সম্পাদক, স্থানীয় বিভিন্ন ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিশেষ মিলাদ ও দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে নব-প্রতিষ্ঠিত রাবেয়া-জাহানা ইসলামিয়া কওমি মাদ্রাসা ও এতিম খানার উদ্বোধ করা হয়।