জি.এম রিপন, বানারীপাড়া
স্বাধীনতা ও উন্নয়নের প্রতীক নৌকা। এই নৌকা প্রতীকের বিপক্ষে গিয়ে আজ পর্যন্ত কেউ পার পায়নী। আগামীতেও কেউ পার পাবে না বলেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস। তিনি মঙ্গবার বানারীপাড়া পৌর সভার ৯নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় পৌর বাসির উদ্ধেশ্যে এ কথা বলেন। এসময় তিনি বলেন, যারা অতীতে এই নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে অবৈধ ভাবে অর্থ বিত্তর মালিক হয়েছেন, আজ তারাই আবার সেই অবৈধ টাকা দিয়ে নৌকার বিপক্ষে লড়ছেন। এক্ষেত্রে আওয়ামী লীগ তাদেরকে কোন দিনও ছাড় দিবে না। তিনি বলেন, যারা নৌকার বিপক্ষে গিয়ে প্রার্থী হয়েছে, তাদের সকল প্রকার অনিয়ম দূর্ণীতির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে। দলীয় শৃঙ্খলা ভংঙ্গো করে মেয়র পদে বানারীপাড়া ও মুলাদীতে দু’জন প্রার্থী হওয়ার কারণে ওই দিন জেলা আওয়ামী লীগ থেকে ওই দু’জনসহ মোট ১৪ জন নেতা-কর্মীকে বহিস্কার করা হয়েছে। তিনি বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে এখনও যারা মীর জাফরগীরি করছেন, তাদের চিহ্নিত করে এই নির্বাচনের মধ্যেই দল থেকে বহিস্কার করা হবে।
বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক এমপি তালুকদার মো.ইউনুস বলেন, ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভা নির্বাচন। এ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। তিনি একজন র্নীমোহ, সৎ ও আদর্শবান মানুষ হিসেবে দীর্ঘ ৫ বছর আপনাদের কাছে থেকে সেবা দিয়ে এসেছেন। এক্ষেত্রে তিনি করোনাকালিন সময় নিজের জীবনের ঝুঁকী নিয়ে পৌর ভবনে থেকে আপনাদের সেবা দিয়েছেন। সেই পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল বানারীপাড়া পৌর সভার উন্নয়নে আমাদের রাজনৈতিক অভিভাবক (মন্ত্রী পদমর্যাদা) আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পৃথক দু’টি প্রকল্পে সাড়ে ৪’শ কোটি টাকা বরাদ্দ এনেছেন। এ নির্বাচনের পরেই সে উন্নয়ন কাজ শুরু হবে বলে তিনি উল্লেখ করেন। এক্ষেত্রে তিনি পৌরবাসীকে এলাকার উন্নয়নের স্বার্থে একজন মানবিক সেবক হিসেবে কাজ করা পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করার আহবান জানান।
৯নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো.মনিরুজ্জামান আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তৃতা করেণ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আনিচুর রহমান, সাবেক এমপি মো.মনিরুল ইসলাম মনি, মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক জামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ বাচ্চু শিকদার, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি গোলাম ফারুক, একেএম ইউসুফ আলী, সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, সদস্য অধ্যাপক জাকির হোসেন, ওয়ার্কাস পার্টির সম্পাদক অধ্যাপক মন্টু লাল কুন্ডু প্রমূখ। এদিকে বুধবার সন্ধ্যা ৬টায় পৌর শহরের ৩নং ওয়ার্ডে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।