বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি বরিশালের বাবুগঞ্জ উপজেলা কৃষক নেতা এবং জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির সম্পাদক আব্দুল হক বেপারীর মৃত্যুতে গভীর শোক এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মেনন, বলেন তার মতো নিবেদিত, নির্লোভ নির্মোহ সহযোদ্ধাকে হারিয়ে পার্টি’র যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। লড়াই সংগ্রামের মধ্য দিয়েই মানুষ তাকে স্মরণ করবে।
এছাড়াও শোক জানিয়েছেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা সভাপতি কমরেড নজরুল হক নিলু, সাধারন সম্পাদক সাবেক সাংসদ টিপু সুলতান, জেলা নেতা মোজাম্মেল হক ফিরোজ,সাবেক ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল।