বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
আওয়ামী লীগের কোন নেতা-কর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। বরিশালের বানারীপাড়ায় তৃণমূল নেতা-কর্মিদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন এ কথা বলেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগকে মহা সমুদ্রের সাথে তুলনা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আফজাল হোসেন বলেন, যদি কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে দল থেকে বহিস্কার হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগের মত একটি বৃহত্তর দল থেকে নেতা-কর্মীর কোনরকম ঘারতি পরবে না। তিনি বলেন, কেউ যদি সমুদ্র থেকে একটি পাত্রে পানি তুলে নেয় তাদে সমুদ্রের পানির যেমন ঘাটতি পড়ে না ঠিক আওয়ামী লীগ থেকে যদি কেউ দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করার দায়ে বহিস্কার হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগের কোন নেতা-কর্মীর ঘাটতি পরবে না। তিনি আওয়ামী লীগকে মহা সমুদ্রের সাথে তুলনা করে দলীয় সিদ্ধান্তই চুরান্ত সিদ্ধান্ত বলে তৃণমূল নেতা-কর্মীদের সতর্ক করে দেন। তিনি ১৪ ফেব্রুয়ারী বানারীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এক্ষেত্রে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করেন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নেতা-কর্মীদের সতর্ক করেণ।
এসময় বিশেষ অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক সুজিত রায় নন্দি, বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম, সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিচুর রহমান, শেরে বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন বেপারীসহ সংগঠনের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বর্তমান সরকারের টানা ১২ বছরের চলমান উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেণ। এসময় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামে শহরের মত সবধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গৃহিত উন্নয়ন পরিকল্পনার আলোকে খুব শিগগিরি বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পা রাখবে এবং ২০৪১ সালের পূর্বেই বাংলাদেশ স্বপ্নের গন্তব্য উন্নত দেশের পর্যায়ে উপনিত হবে। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন কাজের অংশ হিসেবে পদ্মা সেতু ও রেল লাইন স্থাপন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ পাওয়ার প্লান্ট, পায়রা সমুদ্র বন্দর ও কলাপারায় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কথা তুলে ধরেন।