• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিসিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র সাদিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১, ১১:২৭ পূর্বাহ্ণ
বরিশাল বিসিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মেয়র সাদিক

বরিশাল ব্যুরো
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) বরিশাল এর উন্নয়ন মূলক প্রকল্পের বালু ভরাট কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও জেলা প্রশাসক জসিম উদ্দীন হায়দার এই কাজের সুচনা করেন। এসময় উপস্থিত ছিলেন বিসিকের উপ মহাব্যবস্থাপক (অঃ দাঃ) মোঃ জালিস মাহমুদ, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, শিল্প নগরী কর্মকর্তা, বিসিক মালিক সমিতির সদস্যরা। অযত্ন-অবহেলায় পড়ে থাকা দেশের অন্যতম বৃহৎ আয়তনের শিল্পনগরী বরিশাল বিসিকের উন্নয়নকাজে গতি ফিরেছে প্রায় ৭০ বছর আগে ১৩০ দশমিক ৬১ একর জমির ওপর গড়ে তোলা বরিশাল বিসিকের ‘শিল্পনগরীর অনুন্নত এলাকার উন্নয়ন এবং উন্নত এলাকার অবকাঠামো মেরামত ও পুনর্র্নিমাণ কাজের জন্য ২০১৭ সালের এপ্রিলে বরিশাল বিসিকের উন্নয়নের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকার প্রকল্পটি একনেকে পাস হয়। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে কাজ সম্পন্ন করতে বলা হয়। কিন্তু পরবর্তী সময়ে নানা কারণ দেখিয়ে তৎকালীন সময়ের প্রকল্প পরিচালক সময় চেয়ে তা ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। এর পরও শেষ পর্যন্ত কাজ শুরু না হওয়ায় মুখ থুবড়ে পড়ে এ উন্নয়ন কার্যক্রম। শনিবার উন্নয়ন কাজের বালু ভরাট কাজের উদ্বোধন করা হয়। এর ফলে বিসিক শিল্প এলাকার উন্নয়ন কাজের দার উন্মোচন হলো। চলতি বছরের শুরু থেকে দ্রুতগতিতে মানসম্পন্ন কাজ এগিয়ে চলায় স্বস্তি প্রকাশ করেছে শিল্পউদ্যোক্তারা। তবে উন্নয়নকাজের জন্য ৫২ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ ধরা হলেও এটি এখন বেড়ে ৭১ কোটি টাকায় দাঁড়িয়েছে।