• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বানারীপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী সুভাষকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মিরা একাট্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২১, ০৬:৪৮ পূর্বাহ্ণ
বানারীপাড়ায় আওয়ামী লীগ প্রার্থী সুভাষকে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মিরা একাট্টা

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় আওয়ামী লীগ মনোনীয় প্রার্থী অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা একাট্টা হয়েছেন।
শুক্রবার বিকেলে শেষ মূহুর্তের প্রচার প্রচারণা শেষে ২নং ওয়ার্ডে শাহিন আকনের বাড়িতে উঠান বৈঠকে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে দলীয় প্রর্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে এ প্রতিজ্ঞাবদ্ধ হন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর নির্বাচনের প্রধান সমোন্নয়কারী গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে কেন্দ্রীয় ও জেলা-উপজেলার নেতৃবৃন্দ বর্তমান সরকারের টানা ১২ বছরের চলমান উন্নয়ন কার্যক্রমের কথা তুলে ধরেণ। এসময় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গ্রামে শহরের মত সবধরণের নাগরিক সুবিধা নিশ্চিত করতে ইতোমধ্যে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গৃহিত উন্নয়ন পরিকল্পনার আলোকে খুব শিগগিরি বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পা রাখবে এবং ২০৪১ সালের পূর্বেই বাংলাদেশ স্বপ্নের গন্তব্য উন্নত দেশের পর্যায়ে উপনিত হবে। নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের চলমান উন্নয়ন কাজের অংশ হিসেবে পদ্মা সেতু ও রেল লাইন স্থাপন, রুপপুর পারমানবিক বিদ্যুৎ পাওয়ার প্লান্ট, পায়রা সমুদ্র বন্দর ও কলাপারায় কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। নেতৃবৃন্দ দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বানারীপাড়া পৌরবাসীকে ১৪ ফেব্রুয়ারী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীলকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
এসময় প্রধান অতিথির বক্তৃতা করেন, বরিশাল-১ ও ২ আসনের সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো.ইউনুস, বিশেষ অতিথি সাবেক এমপি মো.মনিরুল ইসলাম মনি, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য আনিচুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মুনসুর আহম্মেদ, শেরে বাংলার দৌহিত্র ফাইয়াজুল হক রাজু, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক জামাল হোসেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ শিকদার বাচ্চু, পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, নেছারাবাদ উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, সেচ্ছা সেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, সুব্রত লাল কুন্ডু, শরীফ আহমদ কিসলু, অধ্যাপক আশরাফুল হাসান সুমন, যুবলীগ নেতা জাকির হোসেন সরদার, নুরুল হুদা তালুকদার, মুনতাকিম লস্কর কায়েস প্রমূখ